দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপ ও ইতালি সফর শেষে দেশে ফেরার উদ্দেশ্যে রাজধানী রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি (ফিয়ামিসিনো) বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিদায় শুভেচ্ছা জানিয়েছেন ইতালি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
এসময় বিমানবন্দরে ইতালি বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সফরকালে সার্বিক বিষয় নিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি প্রবাসী বিএনপি নেতাকর্মীদের দলের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে স্ব স্ব অবস্থান থেকে দলীয় কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল করার দিকনির্দেশনা দেন রুহুল কবির রিজভী।
এ সময় বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক উপস্থিত থেকে তাকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও বিদায় মুহূর্তে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইতালি বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।
নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও বিদায় পর্ব শেষে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন।
কেএম